ডিম আলুর ঝোল কারি
সিদ্ধ ডিম ও আলু দিয়ে তৈরি এই হালকা ঝোল ভাত, পোলাও, খিচুড়ি বা রুটির সঙ্গে ভালো মানায়।
উপকরণ
- ডিম — ৪টি
- আলু — ২০০ গ্রাম
- পেঁয়াজ কুচি — ১–২টি পেঁয়াজের
- কাঁচামরিচ — ৭–৮টি
- তেজপাতা — ৪–৫টি
- দারুচিনি — ৫–৬ টুকরা
- এলাচ — ৭–৮টি
- লবঙ্গ ও গোলমরিচ — প্রতিটি ৪–৫টি
- আদা বাটা — ২–৩ চামচ
- জিরা বাটা — ২–৩ চামচ
- পেঁয়াজ বাটা — ৪–৫ চামচ
- রসুন বাটা — ৩–৪ চামচ
- হলুদ গুঁড়া — ২–৩ চামচ
- লাল মরিচ গুঁড়া — ১ চামচ
- ধনে গুঁড়া — ২–৩ চামচ
- লবণ, ঘি ও তেল — প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালি
- ডিম ও আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। আলু ভেঙে বড় টুকরা করুন।
- ডিমে কাঁটাচামচ দিয়ে কয়েকটি ছিদ্র করে সামান্য লবণ ও হলুদ মাখান।
- তেলে ডিম হালকা ভেজে তুলে রাখুন।
- একই তেলে পেঁয়াজ কুচি ও তেজপাতা ২–৩ মিনিট ভাজুন।
- আধা কাপ পানি ও বাকি মসলা দিয়ে ৭–৮ মিনিট কষান।
- ডিম ও আলু দিয়ে নেড়ে ঢেকে দিন। শুকিয়ে এলে প্রয়োজনমতো পানি দিয়ে ১০–১৫ মিনিট রান্না করুন।
- স্বাদ ও ঝোলের ঘনত্ব ঠিক হলে নামিয়ে পরিবেশন করুন।