সহজ ঘরোয়া মুরগির রোস্ট
ঘরোয়া উপকরণে তৈরি এই মুরগির রোস্ট পোলাও, ভাত বা উৎসবের খাবারের সঙ্গে পরিবেশন করা যায়।
উপকরণ
- মুরগি — ১ কেজি, ৪ বা ৮ টুকরা
- পেঁয়াজ কুচি — ৪–৫টি পেঁয়াজের
- পেঁয়াজ বাটা — ২–৩ চামচ
- রসুন, আদা ও জিরা বাটা — প্রতিটি ১ চামচ
- কাঁচামরিচ — ৪–৫টি
- মরিচ ও ধনে গুঁড়া — প্রতিটি ১ চামচ
- তেজপাতা — ২–৩টি
- দারুচিনি — কয়েক টুকরা
- এলাচ ও গোলমরিচ — ৩–৪টি
- জায়ফল, জয়ত্রী ও পোস্তদানা — স্বাদমতো
- টক দই, চিনি, ভিনেগার, লবণ ও তেল বা ঘি — প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালি
- মুরগি ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- প্রতিটি বাটা মসলা থেকে আধা চামচ ও ভিনেগার মিশিয়ে মুরগি ১০ মিনিট মেরিনেট করুন। ভিনেগারের বদলে লেবুর রস দেওয়া যায়।
- তেলে মুরগির টুকরাগুলো হালকা ভেজে তুলে রাখুন।
- অন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা ও গোটা মসলা ভাজুন।
- বাকি বাটা ও গুঁড়া মসলা অল্প পানি দিয়ে ভালোভাবে কষান।
- মুরগি দিয়ে ২–৩ মিনিট নেড়ে ঢেকে ৮–১০ মিনিট রান্না করুন।
- টক দই ও প্রয়োজনমতো পানি দিয়ে আরও ১৫–২০ মিনিট ঢেকে রান্না করুন।
- মুরগি নরম ও ঝোল ঘন হলে নামিয়ে পরিবেশন করুন।